
Katha24.com । কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার পশ্চিম গ্রাম সংলগ্ন এলাকায় অবস্থিত মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়ার শুভ উদ্বোধন ও প্রথম বার্ষিকী উপলক্ষে এক মহতী ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
আগামী ৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি, মঙ্গলবার দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে বরহক হযরত মাওলানা শায়েখ ফয়জুদ্দীন সাহেব (দা.বা.)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহাসিক শহিদী মসজিদের খতিব এবং আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ-এর শাইখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী (দা.বা.)।
এছাড়াও সম্মেলনে দেশের প্রখ্যাত বুজুর্গ উলামায়ে কেরাম, আলেম-মাশায়েখ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান পেশ করবেন।
উল্লেখ্য, দ্বীনি শিক্ষা বিস্তার ও কুরআন-সুন্নাহভিত্তিক যোগ্য আলেম তৈরির লক্ষ্যে আখেরাতের পুঁজি সঞ্চয় গ্রুপবাসী ও ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় হাফেজ মাওলানা নাঈম হুসাইন এই দ্বীনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
মাদ্রাসার জন্য প্রয়োজনীয় জমি ক্রয় এবং মাদ্রাসা-মসজিদ নির্মাণ প্রকল্পে প্রায় এক কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা দ্বীনের খেদমতে মুসলিম উম্মাহর একটি প্রশংসনীয় অবদান হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল দ্বীনপ্রাণ মুসলমানদের উক্ত উদ্বোধনী ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে নসিহত গ্রহণ, দোয়া এবং সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এ দ্বীনি প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।