
কেশবপুর, প্রতিনিধি: কেশবপুরে একটি পারিবারিক বিরোধের জের ধরে হামলার অভিযোগ উঠেছে। মোঃ রাজু গাজী (৩০) নামের এক ব্যক্তি কেশবপুর থানায় অভিযোগ করেছেন যে, তার স্ত্রী ময়না খাতুন (২৬) এবং ফুফু মোছাঃ ফাতেমা খাতুন (৩৫) ২ মার্চ বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় অসুস্থ দাদীকে খাবার দেওয়ার জন্য বিবাদীদের বাড়িতে গেলে হামলার শিকার হন।
অভিযোগে বলা হয়েছে, ১নং বিবাদী আব্দুর রহিম (৫৫), ২নং বিবাদী রহিমা বেগম (৩৫) এবং ৩নং বিবাদী বিল্লাল হোসেন (৩৫) ওই ঘটনার সঙ্গে জড়িত। রহিমা বেগম তার স্ত্রীর চুল ধরে মারধর করে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কিল ও লাথি মারেন, যার ফলে স্ত্রীর বুকে কামড়ে রক্তাক্ত জখম হয়। একই সময়ে, রাজু গাজীকেও ১ ও ২নং বিবাদী গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। বিল্লাল হোসেন পরিবারটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও প্রকাশ্যে খুনের হুমকি দেন।
উপস্থিত সাক্ষী মোছাঃ ফাতেমা খাতুন ও আমেনা খাতুনসহ স্থানীয় কয়েকজন আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
রাজু গাজী অভিযোগে উল্লেখ করেছেন যে, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টির সঠিক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। চিকিৎসা সনদপত্রও অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।