
নিজস্ব প্রতিবেদক, ইয়াসিন খান | কোটালীপাড়া, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঘাঘর বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীমের নেতৃত্বে কোটালীপাড়া পৌরসভার ঘাঘর বাজারে এই বিশেষ তদারকি অভিযান চালানো হয়। অভিযানে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় নিম্নলিখিত তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়:
অভিযান শেষে সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ও জনস্বাস্থ্য রক্ষায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, এই অভিযানের ফলে বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।