প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ০৫:১১ এএম
          --- ৩ মাস আগে
Ad

সুনামগঞ্জ-৫ আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের প্রার্থী সালাম মাদানী

অ- অ+
সুনামগঞ্জ-৫ আসনে  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের প্রার্থী সালাম মাদানী
সুনামগঞ্জ-৫ আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের প্রার্থী সালাম মাদানী
Ad


Katha24.com I সুনামগঞ্জ প্রতিনিধি:



বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানীর আহবানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে। কোনো ধরনের লুটতরাজ বা মানুষের অধিকার ও সম্পত্তি দখলের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চাই।

স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রাধিকারভিত্তিতে এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকায় এই আসনের জনগণ সঠিক নেতৃত্ব পায়নি। এর সুযোগে একটি গোষ্ঠী রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সম্পদ লুটপাট করেছে, ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়নি। সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এবং মিডিয়া সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম এবং ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ।


মতবিনিময় সভায় সাংবাদিকরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। সংসদ সদস্য পদপ্রার্থী এসব প্রশ্নের জবাব দেন এবং রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় ইসলামী আলোচক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুল আওয়াল, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের অপেক্ষায় রাতের ঘুমও এখন ফিলিং স্টেশনে, জনজীবনে নাভিশ্বাস

পাওনা টাকা চাওয়ায় কৃষক দল নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

ইরান যুদ্ধের ‘তিন ঘড়ি’: সময়ের লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে?

৭৪ বছরের রেকর্ড ভেঙে কোপা দেল রের নতুন চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

বাজেট যেন শাস্তিমূলক না হয়: মেট্রো চেম্বারের সভাপতি

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৬১১

চাপপ্রয়োগে জবানবন্দি ও জোরপূর্বক বিয়ে: উদ্ধার হওয়া তরুণীর লোমহর্ষক বর্ণনা

লোহাগড়ায় গরু চুরির ঘটনায় মূল হোতা রবিউল গ্রেফতার

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

১০

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

১১

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

১৩

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

১৪

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

১৫

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

১৬

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৭

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১৮

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১৯

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

২০
Ad
Ad
Katha Expert