প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ০৯:৫৩ এএম
          --- ১ মাস আগে
Ad

জাককানইবিতে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল: সম্প্রীতির ক্যাম্পাস গঠনের জন্য আহ্বান

অ- অ+
জাককানইবিতে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল: সম্প্রীতির ক্যাম্পাস গঠনের জন্য আহ্বান
রবিউল ইসলাম শাকিল, জাককানইবি প্রতিনিধিঃ ‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Ad


বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদুর পেতে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের উল্লাসময় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগের অসাধারণ প্রশংসা করেন। ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোমাইনুল ইসলাম মন্তব্য করেন, “নজরুলিয়ানদের জন্য মাদুর পেতে এমন ইফতার আয়োজন সত্যিই অভূতপূর্ব ছিল। সবার উপস্থিতিতে ক্যাম্পাসে এক উৎসবমুখর এবং সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, যা আমাদের ঈদের আমেজ স্মরণ করিয়ে দিয়েছে।”

ছাত্র ও ছাত্রীদের জন্য সুনির্দিষ্ট ও সুসংগঠিত ব্যবস্থাপনার পাশাপাশি খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অন্যান্য শিক্ষার্থীরা।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউটিএল-এর সদস্য সচিব মো. হারুনুর রশিদ। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ছাত্রসংগঠনটির গঠনমূলক ভূমিকার আশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি জাককানইবি শাখা ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, গবেষণা এবং নারী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় যথাযথ অবদান রাখবে। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ক্যাম্পাস বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ রিমন বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল দল-মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা। আমরা এমন একটি ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখি যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবির অতীতেও পাশে ছিল এবং ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে।”

প্রাণবন্ত এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert