প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ১০:৪৫ এএম
          --- ১ মাস আগে
Ad

সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি সাকিব ও সেক্রেটারি আরিফ বিল্লাহ

অ- অ+
সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি সাকিব ও সেক্রেটারি আরিফ বিল্লাহ
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সাকিব এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফ বিল্লাহ।
Ad

নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সাকিব সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপরদিকে, সেক্রেটারি মনোনীত আরিফ বিল্লাহ কলেজের সমাজকর্ম বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সংগঠন সূত্রে জানা যায়, গত ৩ মার্চ এক সভায় ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হাফেজ আবু তাহের-এর স্বাক্ষরিত ব্যালটে সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত সাইফুর রহমান সাকিবকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান মহানগর পশ্চিমের সভাপতি।

এ উপলক্ষে একই দিন সরকারি বাঙলা কলেজ শাখার সাথীদের নিয়ে এক সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের।

পরবর্তীতে সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সাকিব শাখা সেক্রেটারি হিসেবে আরিফ বিল্লাহকে মনোনীত করেন। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি আবির মাহমুদ সোহাগ এবং সাবেক সভাপতি শাহিদ রায়হান।

নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert