
জামায়াতের উদ্যোগে রাজধানীর মিরপুরে সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ লাঘবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব) এর নেতৃত্বে মিরপুর–১১, বি ব্লক, মিল্লাত ক্যাম্পের সামনে ০৪ নং লাইনে “ক্লিন ঢাকা ও মশক নিধন কর্মসূচি” অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্ণেল আব্দুল বাতেন মন্তব্য করেন, ‘রমজান মাস প্রেক্ষিতে মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ছিল। তবে নগরবাসী এখনও মশার উপদ্রবে ভুগছেন। এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
অনুষ্ঠানের পর মিরপুর–১১, বি ব্লক, মিল্লাত ক্যাম্পের সামনে থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে মিরপুরের প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও রমজান মাসে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকেরা।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।