
কক্সবাজারের সাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বোল মাছ। প্রায় ৫ মণ ওজনের মাছটি ইতোমধ্যে ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা যায়, সেন্টমার্টিন দ্বীপ-এর পশ্চিমে বঙ্গোপসাগরের গভীর সাগরে মাছটি ধরা পড়ে। টেকনাফের জেলে মৃত নুর হাকিমের ছেলে মোহাম্মদ রাসেলের জালে ধরা পড়ে এই বড় আকারের বোল মাছটি।
পরে মাছটি ২ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন টেকনাফের মাছ ব্যবসায়ী সাইফুল।
ক্রেতা সাইফুল জানান, বিশাল আকৃতির মাছটি আগামীকাল দুপুর ২টার দিকে টেকনাফ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মাছ বাজারে কেটে বিক্রি করা হবে।
স্থানীয়দের মতে, এ ধরনের বড় আকারের বোল মাছ খুব কমই জেলেদের জালে ধরা পড়ে। তাই মাছটি দেখতে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।