
বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকেও আটক করা হয়।
মাদক মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলেন, কলসকাঠী ইউনিয়নের মো: মকবুল সিকদার, কামরুল ইসলাম, রাসেল সিকদার, নাজমুল হাওলাদার, মো: রমজান হাওলাদার। এছাড়া ভরপাশা ইউনিয়নের আমির হোসেন এবং পৌর এলাকার ১ নং ওয়ার্ডের মিঠু হাওলাদারও আটক হয়েছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব মাদক ব্যবসায়ীরা এলাকার মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরবর্তীতে, মাদক মামলায় গ্রেফতারকৃত ৭ আসামিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের জেল প্রদান করেন। আজ সকালে, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।