
ডেক্স রিপোর্ট ঢাকা। Katha24.com
মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
সংবাদ পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে দেড়টার দিকে
পুলিশ সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো: তাইফুর (৪০)কে গ্রেফতার করে। পাশাপাশি, নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৬) এর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ বছর আগে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়া এবং দড়িপাড়া এলাকার আইনজীবী হোসাইন মো: তাইফুরের মধ্যে বিবাহ হয়। তাদের সংসারে একটি বড় ছেলে, তাসফিক এবং একটি ছোট মেয়ে রয়েছে। হোসাইন মো: তাইফুরের দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে তাদের পারিবারিক পরিবেশে অশান্তি লেগেই থাকতো।
নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তাহমিনা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসেন। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন তাকে জানায় যে তার বোনকে হত্যা করা হয়েছে। পরিবার এই ঘটনার সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছে।
স্থানীয় শাকিল লস্কর জানিয়েছেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। বাইরের কাচের জানালা ভেঙে দেখা যায়, তাহমিনা আক্তার তানিয়ার দেহ পুড়ে খাটের ওপর পড়ে রয়েছে। পরে পুলিশে খবর দিলে তারা আসামী গ্রেফতার ও লাশ উদ্ধার করেন। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চান।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন, স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে তারা ফায়ার সার্ভিসকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুন নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি, হোসাইন মো: তাইফুরকে দ্রুত গ্রেফতার করা হয়।এই ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রাথমিক তথ্য অনুযায়ী এটি পারিবারিক কলহের ফল।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।