
নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে সড়কে চলাচলরত বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করেন পুলিশ সদস্যরা। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করা হয়।
জানা যায়, গত ৬ তারিখ সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটার পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় পুলিশ সদস্যরা সড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চালান এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।