প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ০৮:২৫ এএম
          --- ১ মাস আগে
Ad

কেশবপুরে জবরদখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: প্রশাসনের জরুরি হস্তক্ষেপের আহ্বান

অ- অ+
কেশবপুরে জবরদখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: প্রশাসনের জরুরি হস্তক্ষেপের আহ্বান
কেশবপুরে জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন
Ad

শেখ শাহীন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:শোরের কেশবপুরে জমি জবরদখলের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন নূর ইসলাম গাজী নামে এক ব্যক্তি। শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা নূর ইসলাম গাজী এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি পেশায় একজন কৃষক। পাশাপাশি বাজারে সাইকেলে করে কটকটি বিক্রি করে পরিবারের সাত সদস্যের জীবিকা নির্বাহ করেন। ২০০৬ সালে ভোগতী নরেন্দ্রপুর মৌজার কালাবাসা এলাকায় একই গ্রামের সামাদের কাছ থেকে দেড় শতক জমি ক্রয় করেন এবং পরবর্তীতে তা নিজের নামে নামজারি করেন। জমিটির খতিয়ান নম্বর ১৪৮৭ ও দাগ নম্বর ২৮৩৯। ওই জমির একটি অংশে তিনি একটি চায়ের দোকান নির্মাণ করে ভাড়া দেন।


তিনি অভিযোগ করেন, ২০১২ সালে একই গ্রামের মোকাম গাজী ওই দাগের জমি থেকে প্রথমে দুই শতক এবং পরে আরও চার শতকসহ মোট ছয় শতক জমি ক্রয় করেন। এরপর থেকেই মোকাম গাজী তার জমির ভেতর দিয়ে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা শুরু করেন।


নূর ইসলাম গাজীর দাবি, ২০২৫ সালের শুরুতে মোকাম গাজী জোরপূর্বক তার জমিতে ঘর নির্মাণের চেষ্টা চালান। এতে তিনি বাধা দিলে মোকাম গাজীর হুমকির মুখে প্রাণভয়ে সরে যেতে বাধ্য হন। তিনি আরও অভিযোগ করেন, মোকাম গাজী প্রভাব খাটিয়ে তার জমির একটি অংশ জবরদখল করে সেখানে পাকা প্রাচীর নির্মাণ করে ভোগদখল করছেন।


এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে ১৪৪ ধারা জারি করান। পাশাপাশি বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য একাধিকবার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মশিয়ার রহমানের কাছে যান, তবে তা সমাধান হয়নি বলে দাবি করেন। পরে তিনি কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদের কাছে মীমাংসার অনুরোধ করলে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।


নূর ইসলাম গাজী আরও বলেন, পরে তিনি আবারও আদালতে ১৪৪ ধারা জারি করান। কিন্তু তার অভিযোগ, ওই আদেশ অমান্য করে মোকাম গাজী নির্মাণকাজ শেষ করেন। পরবর্তীতে তিনি পৌর প্রশাসকের কাছে জমির প্রকৃত পরিমাপের আবেদন করেন। গত ১ মার্চ পৌরসভার সার্ভেয়ার জমি মাপজোক করলে দেখা যায়, মোকাম গাজী তার জমির ৩ ফুট ৩ ইঞ্চি অংশ দখল করে নির্মাণকাজ সম্পন্ন করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, গত ৫ মার্চ মোকাম গাজী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ ও সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান চৌধুরীর নাম জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের সম্মানহানি করার চেষ্টা করেন।


সংবাদ সম্মেলনে নূর ইসলাম গাজী ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert