
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৯ মার্চ ২০২৬: দেশের সাংবাদিকতা জগতের অভিভাবক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই। রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
জানাজা ও দাফন: আজ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহ নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
কর্মময় জীবন: ১৯৪১ সালে নরসিংদীতে জন্ম নেওয়া সাখাওয়াত আলী খান সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে শিক্ষকতায় থিতু হন। তিনি ১৯৭৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ঢাবির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ছিলেন। অবসরের পরও তিনি সুপারনিউমারারি এবং অনারারি অধ্যাপক হিসেবে এই বিভাগের সাথে যুক্ত ছিলেন। এছাড়া তিনি ইউল্যাব (ULAB)-এর সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন এবং ক্যাব (CAB)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।