প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ০৯:৫১ এএম
          --- ১ মাস আগে
Ad

নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইরানে অস্তিত্বের লড়াই শুরু

অ- অ+
নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইরানে অস্তিত্বের লড়াই শুরু
মোজতবা হলেন ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা -লিস ডুসেট ,চিফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট (BBC)
Ad

ইরানের শাসনব্যবস্থা বর্তমানে পাঁচ দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন, এবং এই পরিস্থিতিতে নেতৃত্ব গ্রহণ করেছেন একজন নেতা যিনি এর আগে কখনো এমন চ্যালেঞ্জের মুখোমুখি হননি।

যুদ্ধের সূচনায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, রাজনৈতিক ধারাবাহিকতা এবং পারিবারিক প্রভাবের মাধ্যমে ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনি ইরানের শীর্ষ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর মোজতবা তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তবে এমন একটি সংকটময় মুহূর্তে যখন ইরান তার অস্তিত্বের জন্য লড়াই করছে।

৮৮ জন মুসলিম শিয়া কর্মকর্তার সমন্বয়ে গঠিত 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' মোজতবাকে নির্বাচিত করার পর, বিপ্লবের কঠোর সমর্থকরা ইরানের রাজপথে নেমে আসেন এবং 'আল্লাহু আকবার' ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলেন।

ইরানের সব নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডার ইন চিফের প্রতি "শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত" আনুগত্য প্রদানে শপথ নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, মোজতবার নামে ছোঁড়া প্রথম ক্ষেপণাস্ত্রগুলোর গায়ে লেখা ছিল, "আপনার সেবায় নিয়োজিত, সৈয়দ মোজতবা"।

তবে, বিরোধিতাও বিদ্যমান, জানুয়ারিতে তার বাবাকে 'স্বৈরশাসক' আখ্যা দিয়ে রাজপথে নেমে আসা প্রতিবাদকারীরা গতরাতে "মোজতবার মৃত্যু চাই" বলে স্লোগান দিয়েছেন।

এই আন্দোলনে প্রাণ হারানো হাজার হাজার মানুষের জন্য শোক পালনকারী প্রতিবাদকারীরা মনে করছেন, ইরানের শাসনব্যবস্থা এখন আরও কঠোর এবং কট্টরপন্থি হতে চলেছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert