
কথা২৪। রায়পুর লক্ষীপুর।
আজকের তারিখ ১০/০৩/২৬ খ্রি. রায়পুর উপজেলার থানার সামনের রাস্তায় এক জরুরী অভিযান পরিচালনা করা হয়। ফুটপাত দখল করে রাখা বিভিন্ন দোকান, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং কাপড়ের দোকানে অতিরিক্ত মুনাফা নির্ধারণের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৫৪,০০০/- টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি, ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই অভিযানে সহযোগিতা করেন রায়পুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, রায়পুর থানা পুলিশ এবং রায়পুর পৌরসভার সদস্যবৃন্দ।
ভবিষ্যতে ফুটপাত আবারও দখল করা হলে এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা হলে, বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থকে সামনে রেখে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।