
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল ভাটই বাজার এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের ভেতর থেকে তিন যুবককে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতদের পরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় আদালত প্রত্যেককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।