
নারায়ণগঞ্জ প্রতিনিধি | Katha24.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেলপাড় এলাকার ১০ পাইপ মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল ইসলাম রবি নাসিক এক নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ফারুক। দুর্ঘটনায় আহতদের মধ্যে হাবিব ও বিজয় নামের দু’জনের পরিচয় পাওয়া গেছে। এছাড়া একটি দম্পতি ও তাদের শিশুসন্তান দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকলেও তাদের পরিচয় ও বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী রোমান জানান, জালকুড়ির দিকে যাওয়ার সময় একসঙ্গে তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। তিনি বলেন, নিহত যুবক ও তার বন্ধুরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে একটি দম্পতি তাদের শিশুসন্তানকে নিয়ে আসছিলেন।
ঘটনাস্থলের সামনের এক দোকানি মিলন বলেন, “যে ছেলেটা মারা গেছে, সে খুব দ্রুত গতিতে আসছিল। তার পেছনেও আরেক বন্ধু জোরে চালাচ্ছিল। ঠিক তখনই জালকুড়ির দিক থেকে শিশু সন্তানসহ এক দম্পতি সামনে পড়ে যায়।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান নিউজ ২১ বাংলা টিভিকে জানান, তারা নিহতের বাড়ির সামনে অবস্থান করছেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে আরেকটি মোটরসাইকেলসহ দম্পতির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।