প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১২:৪৭ পিএম
          --- ১ মাস আগে
Ad

জামায়াত–বিএনপি সংঘর্ষ, উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত

অ- অ+
জামায়াত–বিএনপি সংঘর্ষ, উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত
ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।
Ad

আহতদের মধ্যে বিএনপির ৬ জন ও জামায়াতের ৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বিএনপি নেতা তরু মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং জামায়াতের ওয়ার্ড আমীর দবিবুর রহমানকে ফরিদপুরে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে মাধবপুর গ্রামের মুনছুর মুন্সির ছেলে তরু মুন্সি, তার ছেলে শিপন মুন্সি, ভাই হোসেন আলী, ভাতিজা শহিদুল ইসলাম, নায়েব আলী, আব্দুল খালেক ও আকবর আলী এবং ৮ নম্বর চান্দেরপোল ওয়ার্ড জামায়াতের আমীর দবিবুর রহমান ও মাধবপুর গ্রামের জামায়াতের রোকন আবু সাঈদের নাম জানা গেছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


স্থানীয় বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, শুক্রবার মাধবপুর গ্রামের ওহিদুলের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা একটি তালিম কর্মসূচির জন্য জড়ো হন। এ সময় বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ বিষয়ে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, জামায়াতের নারী কর্মীরা বাড়ি থেকে মা-বোনদের ডেকে নিয়ে আসেন। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে বিএনপি নেতা তরু মুন্সিসহ কয়েকজন আহত হন। এছাড়া বিএনপির নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও তিনি দাবি করেন।


অন্যদিকে ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, জামায়াতের নারী কর্মীরা ইফতারের আয়োজন করছিলেন। এ সময় বিএনপির লোকজন বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির হামলায় জামায়াতের ৬ থেকে ৭ জন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, জেলার বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।


এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, মাধবপুর গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ টহল দিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert