
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করতে ইরান–এর প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে হামাস জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সাম্প্রতিক আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। তবে প্রতিক্রিয়া জানানোর সময় যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোকে লক্ষ্যবস্তু না করা হয়—এমন আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটি আরও বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর হামলার প্রেক্ষাপটে ইরান আত্মরক্ষার অধিকার রাখে। তবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছে হামাস।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনাকে ‘নৃশংস অপরাধ’ বলে তীব্র নিন্দা জানিয়েছিল হামাস।
তখন এক বিবৃতিতে হামাস বলেছিল, খামেনি ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি সব সময় রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।