প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ০৩:২৭ এএম
          --- ১ মাস আগে
Ad

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়ছে, ট্রাম্প ইরানের নতুন নেতার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন

অ- অ+
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়ছে, ট্রাম্প ইরানের নতুন নেতার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা চরমে, ইরানের নতুন নেতার বেঁচে থাকা নিয়েই প্রশ্ন তুললেন ট্রাম্প
Ad

কথা২৪ ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির বেঁচে থাকার বিষয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে, তিনি জানান, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। এ কারণে, তিনি আদৌ বেঁচে আছেন কি না—তাতে প্রশ্ন উঠেছে।

ট্রাম্প বলেন, “আমি জানি না তিনি জীবিত কি না। এমনও শুনছি যে তিনি হয়তো আর বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা।” যদিও তিনি একই সঙ্গে খামেনির মৃত্যুর খবরকে গুজব বলেও উল্লেখ করেন।

ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের প্রসঙ্গে প্রশ্ন করা হলে, ট্রাম্প সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা ভবিষ্যতে ইরানের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম।

এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের সঙ্গে যেকোনো যুদ্ধবিরতির চুক্তিতে এখনই যেতে রাজি নন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইরান চুক্তি করতে চায়, কিন্তু এখনকার শর্তগুলো যথেষ্ট ভালো নয়। যেকোনো চুক্তি হতে হবে অত্যন্ত শক্ত ও কার্যকর।”

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়ে ট্রাম্প জানান, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়ার তেল খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। তবে বর্তমান সংকট শেষ হলে, সেসব নিষেধাজ্ঞা আবারও কার্যকর করা হবে।

অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দেওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, “জেলেনস্কি এমন শেষ ব্যক্তি, যার কাছ থেকে আমাদের সাহায্য প্রয়োজন।”

উল্লেখ্য, ইরান–ইসরায়েল সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে এবং তেলের দামও আন্তর্জাতিক বাজারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে, এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert