প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১১:২৩ এএম
          --- ১ মাস আগে
Ad

ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

অ- অ+
ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
শহীদ দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। ‘শহীদের স্বপ্ন পূরণে শিক্ষাই আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
Ad


রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর সরকারি বাংলা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের এবং সমাজসেবা সম্পাদক খায়রুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক ওসামা বিন মাহফুজ।

এ সময় ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনস্থ বিভিন্ন থানার দায়িত্বশীলরা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তিনি বলেন, “আমাদের প্রদত্ত এই শিক্ষাবৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, আজ যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই মেধাবী। তাদের মধ্যে কেউ বিজ্ঞানী, কেউ ডাক্তার কিংবা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে।”

তিনি আরও উল্লেখ করেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক তৈরি করা আবশ্যক। শিক্ষার্থীদের এই লক্ষ্যেই অনুপ্রাণিত করতে ছাত্রশিবির বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করছে।

আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন থানার শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা এই কল্যাণমূলক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert