কথা২৪ ডেস্ক | যুক্তরাজ্য:
**যুক্তরাজ্যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, বেসিক ট্রেনিং ইন জার্নালিজম এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।**
**গত ৭ মার্চ ২০২৬ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।** অনুষ্ঠানে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ, স্বাধীনতা দিবসের তাৎপর্য, রমজানের গুরুত্ব এবং জাকাত ও ফিতরা প্রসঙ্গে আলোকপাত করা হয়।
**অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বাংলা মিরর নিউজের বিশেষ প্রতিনিধি এবং জগন্নাথপুর টাইমসের প্রধান সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান।**
**সংগঠনের সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছির অনুষ্ঠানের সঞ্চালনা করেন।** প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।
**অনুষ্ঠানের শুরুতে ‘বেসিক ট্রেনিং ইন জার্নালিজম’ শীর্ষক সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য দেন পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবদুল কাদির চৌধুরী মুরাদ এবং আলোকচিত্রী জি আর সোহেল।** ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি।
**এছাড়া, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশি নারীদের সফলতা’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন।**
**আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।** অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ও কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।






মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।