প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ০২:৪২ পিএম
          --- ১ মাস আগে
Ad

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক সিন্ডিকেট নিয়ে এলাকায় উদ্বেগ

অ- অ+
শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক সিন্ডিকেট নিয়ে এলাকায় উদ্বেগ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহানারা খাতুন (৫৫) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
Ad

শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়া থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, আটক জাহানারা খাতুন মোঃ রেজার স্ত্রী এবং ওই গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি দল রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে জাহানারা খাতুনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে জাহানারা খাতুন আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, যার ফলে স্থানীয় যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


স্থানীয়রা মনে করেন, আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করলে এই মাদক চক্রের মূল হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তারা দ্রুত মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert