
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় বিশেষ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজার জেলায় মোট চারটি সংসদীয় আসন থাকায় জেলার জন্য মোট ৪০ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে কক্সবাজার-৪ সংসদীয় আসন (উখিয়া–টেকনাফ) এলাকার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় প্রশাসনের মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই অর্থ ঈদ উপহার হিসেবে বিতরণ করা হবে।
তারা আরও জানান, ঈদের আনন্দ যাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে পৌঁছে যায় এবং দরিদ্র পরিবারগুলো কিছুটা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে—সে লক্ষ্যেই এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে খুব শিগগিরই বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে বণ্টন করা হবে বলে জানা
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।