প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১০:৩৫ এএম
          --- ১ মাস আগে
Ad

গোবিপ্রবি বাংলা বিভাগের ছাত্রীর আত্মহত্যা

অ- অ+
গোবিপ্রবি বাংলা বিভাগের ছাত্রীর আত্মহত্যা
গোবিপ্রবি বাংলা বিভাগের ছাত্রীর আত্মহত্যা
Ad

আরমান মজুমদার, গোবিপ্রবি প্রতিনিধি | Katha24 


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপা দাশ দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন। গত ১৬ মার্চ (সোমবার) বিকেল ৪টায় মোল্লারহাটে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের পর তিনি আত্মহত্যা করেন।


জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে ওইদিন বাকবিতণ্ডা হয়। পরে দীপা দাশ তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে পাশের কক্ষে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।


এ বিষয়ে দীপা দাশের সহপাঠী, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস বলেন, “তার আত্মহত্যার বিষয়টি আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমরা খুবই শোকাহত।”


তার আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, “দীপা দাশ অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় খুব ভালো ছিলেন। আমিও জানতে পেরেছি স্বামীর সঙ্গে ঝগড়ার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমরা এবং বাংলা পরিবার গভীরভাবে শোকাহত।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী অধ্যাপক ড. আহসান সৌরভ বলেন, “আমি গতকাল বিষয়টি জেনেছি। দীপা তার স্বামী ও দুই বছরের মেয়েকে নিয়ে মোল্লারহাটে ভাড়া বাসায় থাকতেন। সেখানেই ঘটনাটি ঘটেছে। আমি তার স্বামী ও পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, ঘটনাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত। তাদের মধ্যে সম্পর্ক ভালোই ছিল—কেন এমন হলো, তারা বুঝতে পারছে না।”

তিনি আরও বলেন, “এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আমরা হাসপাতালের মাধ্যমে আত্মাহত্যার খবর পাই। তারপর হাসপাতালে পৌঁছায়, সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তার বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ সৎকার করা হয়।"


উল্লেখ্য, দীপা দাশের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া তার স্বামীর ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert