‘কেউ বেশি ভাড়া নিচ্ছে না, সবাই ফেরেশতা হয়ে গেছে’—এভাবেই মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই স্ট্যাটাসটি প্রকাশ করেছেন। তার এই মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে তিনি উল্লেখ করেন, ‘কেউ বেশি ভাড়া নিচ্ছে না। সবাই ফেরেশতা হয়ে গেছে মাশাআল্লাহ।’ তার এই পোস্টের নিচে হাজার হাজার মন্তব্য এসেছে।
এদিকে, ঈদযাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়কে যানজট ও অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।






মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।