
কথা২৪। ভোলা প্রতিনিধি
সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি, দোষীদের আইনের আওতায় আনার ঘোষণা
প্রতিবেদন:
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জেলেদের চাল আত্মসাতের অভিযোগের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সম্প্রতি “বোরহানউদ্দিন থানার যুবদল” নামের একটি ফেসবুক আইডি থেকে কুতুবা ইউনিয়নের জেলেদের চাল আত্মসাতের অভিযোগ তুলে একটি পোস্ট প্রকাশ করা হয়।
পোস্টটিতে উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী মো. আজম এবং কুতুবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ জাহান চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়।
তবে, বিষয়টি তদন্তের জন্য বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিত চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি সরেজমিনে নিশ্চিত হন যে, জেলেদের চাল আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি এবং উল্লিখিত অভিযোগ সম্পূর্ণ অসত্য।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, একটি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে পরিকল্পিতভাবে এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যার উদ্দেশ্য সংশ্লিষ্ট প্রার্থীদের জনসমর্থন ক্ষুণ্ন করা।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন।
এদিকে, তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভুয়া আইডি থেকে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানোর বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুতুবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ জাহান চৌধুরী।
— কথা২৪ নিউজ ডেস্ক
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।