
নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল জেলার মধুমতি নদীর কোটাকোল এলাকায় একটি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাড়ে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত বিষয়টি পুলিশকে জানায়। এর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত নারীর বয়স সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি এবং বর্তমানে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, পরিচয় শনাক্তকরণের কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।