
নিজস্ব প্রতিবেদক | KATHA24
SK TANVIR |NARAIL
মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক ফেসবুক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। বার্তায় তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
মাশরাফি তার বার্তায় বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং অপ্রত্যাশিত। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।