প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ০৬:৪৬ এএম
          --- ৩ সপ্তাহ আগে
Ad

সিংড়ায় পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন

অ- অ+
সিংড়ায় পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন
সিংড়ায় পানাউল্লাহ খালের পুনঃখনন কাজের উদ্বোধন
Ad

স্টাফ রিপোর্টার, কথা২৪:

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে পানাউল্লাহ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম আনু বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি দ্রুত কাজ সম্পন্ন করে এলাকাবাসীর উপকারে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

স্থানীয়রা আশা করছেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে খাল পুনঃখনন প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert