প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ০৯:৪৮ এএম
          --- ৩ সপ্তাহ আগে
Ad

বাংলাদেশকে ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি প্রদান: নতুন সুযোগের দ্বার উন্মোচন

অ- অ+
বাংলাদেশকে ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি প্রদান: নতুন সুযোগের দ্বার উন্মোচন
ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ
Ad

ডেস্ক | Katha24

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

বাংলাদেশের আলু চাষি এবং রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। অবশেষে ভিয়েতনাম-এ আলু রপ্তানির আনুষ্ঠানিক অনুমতি লাভ করেছে বাংলাদেশ

হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি এই অনুমোদন প্রদান করেছে। এর ফলে বাংলাদেশ সরকারিভাবে ভিয়েতনামে আলু রপ্তানি করতে সক্ষম হবে।

ভিয়েতনামের আমদানি নীতির আওতায়, কোনো দেশ থেকে আলু আমদানি করতে হলে নির্ধারিত তথ্য ও কাগজপত্রসহ নিবন্ধন করতে হয়। পরবর্তীতে সেই নিবন্ধন যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, হ্যানয়ের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশের বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গত বছরের মে মাসে নিবন্ধনের আবেদন করা হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে বাংলাদেশকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভিয়েতনাম সরকার।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লুৎফর রহমান এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বাজার উন্মুক্ত হওয়ার ফলে দেশের আলু উৎপাদন ও রপ্তানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ অর্জন করবেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert