প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ০৬:২৭ পিএম
          --- ২ সপ্তাহ আগে
Ad

লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে পরিবহনের পথে ৪৭ ছাগলের দমবন্ধ হয়ে মৃত্যু, দোষীকে জরিমানা

অ- অ+
লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে পরিবহনের পথে ৪৭ ছাগলের দমবন্ধ হয়ে মৃত্যু, দোষীকে জরিমানা
লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে আনার পথে দমবন্ধ হয়ে ৪৭ ছাগলের মৃত্যু, জরিমানা
Ad

নিজস্ব প্রতিবেদক | কথা২৪

লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে যাত্রার সময় যাত্রীবাহী বাসের বক্সে দমবন্ধ হয়ে ৪৭টি ছাগলের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই নিষ্ঠুরতার জন্য বাসের সুপারভাইজার এবং মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) লালমনিরহাট থেকে ‘আনিন্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে ফারুক নামে এক ব্যবসায়ী ৪৭টি ছাগল লক্ষ্মীপুরে নিয়ে যাচ্ছিলেন। একই বাসে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর আরও ৮টি ছাগলও ছিল।

ছাগলগুলোকে বাসের নিচের লাগেজ বক্সে গাদাগাদি করে রাখা হয়েছিল। দীর্ঘ পথযাত্রা, তীব্র গরম এবং বাতাসের অভাবে শুক্রবার রাতে সবগুলো ছাগল দমবন্ধ হয়ে মারা যায়।

এ ঘটনায় ব্যবসায়ী ফারুকের দাবি তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরে বিষয়টি সামনে আসলে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং বাসের সুপারভাইজার ও ছাগল মালিককে জরিমানা করে।

স্থানীয়দের মতে, এ ধরনের অমানবিক পরিবহন পদ্ধতির ফলে শুধু আর্থিক ক্ষতি নয়, প্রাণীর প্রতি চরম নিষ্ঠুরতার ঘটনাও ঘটছে। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert