স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন, লজ্জা প্রকাশ জেলা শিবিরের সভাপতি আবু তালহা
অ-অ+
স্বরাষ্ট্রমন্ত্রীর-ভূমিকা-নিয়ে-প্রশ্ন-লজ্জা-প্রকাশ-জেলা-শিবিরের-সভাপতি-আবু-তালহা
ছবি সংগ্রীত
Ad
কক্সবাজার প্রতিনিধি | Katha24
স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা শাখার সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা।
এক প্রতিক্রিয়ায় তিনি উল্লেখ করেন, তার বাড়ি চকরিয়া উপজেলায় হলেও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি পার্শ্ববর্তী পেকুয়া উপজেলায় অবস্থিত। শুরুতে তিনি আশা করেছিলেন, এ অঞ্চলে একজন প্রভাবশালী মন্ত্রী থাকায় স্থানীয় জনগণ উপকৃত হবে।
তবে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দেশে ফিরে আসার সুযোগ পাওয়ার পরও স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ স্বীকৃতিতে অনীহা দেখাচ্ছেন, যা আন্দোলনে নিহতদের প্রতি অবিচার হিসেবে তিনি মনে করছেন।
তিনি আরও বলেন, “এত ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অবস্থান সত্যিই হতাশাজনক।”
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।