
অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেয়ার সময় হিটলারের প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
মিজানুর রহমান আজহারীর এই ঘটনা সর্বপ্রথম প্রকাশ করেছে ডেইলি মেইল, যার অনুসারী সংখ্যা অনলাইনে ১০ মিলিয়ন এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়গুলোতে বক্তৃতা প্রদান করে থাকেন।
বাংলাদেশি এই বক্তা বর্তমানে ‘বিশ্বাসের উত্তরাধিকার’ শিরোনামের সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফর করছিলেন, যেখানে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তৃতা দেওয়ার পরিকল্পনা ছিল।
জানা গেছে, মঙ্গলবার আজহারির ভিসা বাতিল করা হয় এবং এখন তিনি দেশে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, আজহারি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে বর্ণনা করেছেন এবং ঘোষণা করেছেন যে ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং তাদেরকে ‘বিষাক্ত কলঙ্ক’ বলেও অভিহিত করেছেন।
তিনি আরও দাবি করেন যে, ‘এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার’ জন্য ইহুদিরাই দায়ী এবং অভিযোগ করেন যে, তারাই এই রোগটি আবিষ্কার করেছে।
এদিকে, লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সকালে জানান, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।
‘আমি জানি, মন্ত্রী নিজেসহ বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে যোগাযোগ পেয়েছেন,’ তিনি বুধবার সিনেটে উল্লেখ করেন।
তার বক্তৃতা সফর সোমবার রাতে ব্রিসবেনে শুরু হয়েছে এবং এটি ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।