
কথা২৪ ।দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগের শেরপুরের শ্রীবরদীতে একটি ট্রাংকের (কাপড় রাখার স্টিলের বক্স) ভিতর থেকে অজ্ঞাত মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে কে বা কাহারা একটি ট্রাংক ফেলে চলে যায়। পরে এ ট্রাংকটি নিয়ে জন মনে কৌতুহল সৃষ্টি হলে হাজার হাজার উৎসুক জনতা জমায়েত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙ্গে লাশ দেখতে পায়।
স্থানীয়দের মতে, সকালে একটি পিকআপ ভ্যান থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। এ ঘটনা জনমনে কৌতুহল সৃষ্টি করে। ট্রাংকের কাছে পৌঁছালে দুর্গন্ধ অনুভূত হয়। পরবর্তীতে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাংকের তালা ভেঙে লাশ দেখতে পায়। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভিতরে ছিল। তবে লাশটি ফুলে যাওয়ার কারণে চেহারা শনাক্ত করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর লাশটি ট্রাংকে ভরে ফেলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী বিনা বেগমের মতে, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করা হলে তারা জানায়, পরে এসে ট্রাংক নিয়ে যাবেন।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পাওয়ার পর লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনও লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।