
Katha24.com I নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ (প্রতিনিধি)
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কন্দাপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বৃহৎ ইসলামী ওয়াজ মাহফিল। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জোহর থেকে রাত অব্দী স্থানীয় উদ্যোগে আয়োজিত এই মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য আশা করা যায়
ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতি মাহমুদুল হাসান দা.বা.। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আল্লামা মাহফুজুল হক হাফিজ, **হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কু.)**সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামাগণ।
বক্তারা কুরআন ও সহিহ হাদিসের আলোকে দ্বীন পালন, নৈতিকতা, সমাজ সংস্কার এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরবেন । বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার বিকল্প নেই।
মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হবে ইনশাআল্লাহ । এই আয়োজনে
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।