প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ০৮:৪৬ এএম
          --- ১ সপ্তাহ আগে
Ad

নড়াইলে তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মা-পুলিশ হেফাজতে

অ- অ+
নড়াইলে তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মা-পুলিশ হেফাজতে
নড়াইলে তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগে তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
Ad

শেখ তানভীর হোসেন , নড়াইলঃ

নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে হেফাজতে নিয়েছে, নড়াইল সদর থানা পুলিশ।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। পুলিশ ও নিহত শিশুর স্বজন'রা জানান, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা বিয়ে করেন।


সন্তান জন্মের পর তিনি শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রায় ১ মাস আগে অভিযুক্ত মা আরিফা খাতুন শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করে, এমন খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে, পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মরদেহটি উদ্ধার করে।


নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায়, আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ ভোর সকালে আলুকদিয়া


থেকে ফোন দিয়ে জানায়, আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পায়। এদিকে, স্থানীয়'রা জানান, বৃহস্পতিবার সকালে আরিফা খাতুন স্বামী'র বাড়ি মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের মো: রউফ মোল্লার ছেলে কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা'র বাড়িতে যাওয়ার কথা থাকলেও শশুর বাড়িতে না যেয়ে এ ঘটনা ঘটায়। স্থানীয়'রা আরো জানান, প্রবাসী চান মানিক মোল্লা'র সাথে স্ত্রী আরিফা খাতুনের মনোমালিন্য চলছিলো।


তবে গত (৮ এপ্রিল) বুধবার রাতে মেয়ে জামায় প্রবাসী চান মানিক মোল্লা'র বড় ভাই মো: শামিম মোল্লাকে মেয়ের মা-মোবাইল ফোনে জানায়, আমার মেয়ে আর আপনার ভায়ের ঘর সংসার করতে চাচ্ছে না। আপনাদের মেয়ে আপনারা নিয়ে জান, এমন টাই জানায় আরিফা খাতুনের মা-পাপিয়া বেগম, বলে অভিযোগ করেন, শামিম মোল্লা।


এ বিষয়ে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে সদর থানায় আনা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert