প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ০৩:৩৯ এএম
          --- ৩ মাস আগে
Ad

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা ।

অ- অ+
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা ।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা ।
Ad

Katha24.com  I  রাজবাড়ী প্রতিনিধি 


রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোঃ মমিন শেখ (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামের একটি মেহগনি বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকাবাসী পাশের একটি মিলাদ মাহফিলে অংশ নিচ্ছিলেন। মিলাদ শেষে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যে, বাড়াদী গ্রামের একটি বাগানে একজন যুবক গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মোঃ মমিন শেখকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি মোটা কটসুতা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানান।

নিহত মমিন শেখ বিবাহিত ছিলেন এবং পেশায় একজন কৃষক। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পারিবারিক জটিলতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সচেতন মহল মনে করছেন, আত্মহত্যা একটি গুরুতর সামাজিক সমস্যা। যে কোনো সংকটে মানসিকভাবে ভেঙে না পড়ে পরিবার, বন্ধু বা সংশ্লিষ্ট সহায়তাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert