প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ১২:৩৫ পিএম
          --- ৩ মাস আগে
Ad

প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে সাইন্সল্যাবে অধ্যাদেশ মঞ্চ ও গণজমায়েতের ঘোষণা

অ- অ+
প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে সাইন্সল্যাবে অধ্যাদেশ মঞ্চ ও গণজমায়েতের ঘোষণা
প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে সাইন্সল্যাবে অধ্যাদেশ মঞ্চ ও গণজমায়েতের ঘোষণা
Ad



Katha24.com  I   ঢাকা প্রতিনিধি 


প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সেন্ট্রাল ইউনিভার্সিটি) বাস্তবায়নের দাবিতে তীব্র আন্দোলন শুরু করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর 

 সাইন্সল্যাবে  মোড়ে বিশাল গণজমায়েত ও ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫” এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপর বিভিন্ন পর্যায়ে আলোচনা ও শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রণালয়ের কনসালটেশন হয়। গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থানকারী শিক্ষার্থীদের সাথে মন্ত্রণালয়ের বৈঠকে জানুয়ারির শুরুর দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়।


কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সেই কাঙ্খিত অধ্যাদেশ এখনো জারি হয়নি।”


এ অবস্থায়, রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আগামী সোমবার, ১৯ জানুয়ারি, সকাল ১১টায় রাজধানীর সাইন্সল্যাব মোড়ে বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হবে। পাশাপাশি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে। এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী গতিপথ ঘোষণা করা হবে।


উল্লেখ্য, গত ১৪ ও ১৫ জানুয়ারি একই দাবিতে সাইন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল।


সংগঠনের পক্ষ থেকে সাত কলেজের সকল শিক্ষার্থীকে এই কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ ও ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, কর্মসূচির কারণে সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলা হয়েছে, “শিক্ষার্থীদের অভিভাবকহীন শিক্ষাজীবন ও মানহীন শিক্ষার গ্লানি থেকে মুক্তির জন্য যে আন্দোলন চলছে, সেটি পূরণ হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যেতে বাধ্য।”

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert