
বরগুনা প্রতিনিধি | Katha24.com
বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বজলুর রহমান। তিনি পাথরঘাটা পৌর জামায়াতের আমির বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বামনা-পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মামলাগুলোতে যেসব ব্যক্তি অভিযুক্ত রয়েছেন, তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এদিকে, শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গসংগঠনের মোট ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
স্থানীয়ভাবে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সুত্র-
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।