
কথা২৪ ডেস্ক রিপোর্ট:
বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একটি বিশেষ দ্বৈত আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি সিম্পোজিয়ামের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আন্তর্জাতিক মানের গবেষণা ও বিজ্ঞানের অগ্রগতিতে এই ধরনের আয়োজন অত্যন্ত কার্যকরী। আমি আশাবাদী যে বিদায়ী শিক্ষার্থীরা নিজেদের মেধা ও জ্ঞান দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে।’
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে। সিম্পোজিয়ামে মূল বক্তা হিসেবে দক্ষিণ কোরিয়ার কিয়ং হি বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান মেডিসিন রিইন্টারপ্রিটেশন ক্যান্সার রিসার্চ সেন্টারের প্রখ্যাত অধ্যাপক ড. বংলী কিম উপস্থিত ছিলেন। তিনি আধুনিক ক্যান্সার গবেষণার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সিম্পোজিয়ামের সমাপ্তিতে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, গবেষক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই দিনব্যাপী আয়োজনে বিজ্ঞানের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।