
রাজবাড়ী প্রতিনিধি | Katha24.com
রাজবাড়ী জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাতার পালানোর চেষ্টাকালে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক যাচাই শেষে শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই শাহিন শেখ আত্মগোপনে ছিলেন। তিনি ২০২২ সালের অক্টোবর মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ‘চব্বিশের জুলাই আন্দোলন’ সংশ্লিষ্ট ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখিয়ে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে রাজবাড়ীতে আনা হবে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।