প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ১০:২৯ এএম
          --- ৫ ঘন্টা আগে
Ad

সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

অ- অ+
সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
Ad

 রোবায়েত হোসেন বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একটি প্রধান দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান, সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ অনুষ্ঠান রবিবার (১৯ এপ্রিল) মাদ্রাসার মিলনায়তনে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সৈয়দ মোঃ আবদুল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোঃ সেলিম উদ্দীন বাহারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, “পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের উচিত নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করা। সুন্নিয়াতের আদর্শ ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে গেলে জীবনে সফলতা অর্জন সম্ভব।”

সহকারী শিক্ষক মাহমুদুল হাসান-এর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে সহকারী মৌলভী শাহেদুল ইসলাম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি এবং পরীক্ষার হলে করণীয় বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ দেন।

বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, যখন পরীক্ষার্থীদের পক্ষে জেসিয়া আক্তার এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জান্নাতুল মাওয়া তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। এই সময় উপস্থিত সকলের মাঝে এক বিষাদময় আবহ বিরাজ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

শিগগিরই গঠিত হচ্ছে দশম ওয়েজ বোর্ড: সংসদে তথ্যমন্ত্রী

চবিতে ছাএলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্ল্যাকার্ড হাতে সাবেক ছাএলীগ নেতা

চুক্তি ব্যর্থ হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের সতর্কতা ট্রাম্পের

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজাসহ দুই নারীর আটক: মাদকবিরোধী অভিযানে সফলতা

১০

সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১১

বোরহানউদ্দিনে বিয়ের পিঁড়িতে বসা হলো না সুটি রানীর: বিষপানে আত্মহত্যা

১২

না ফেরার দেশে সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল

১৩

তেলের অপেক্ষায় রাতের ঘুমও এখন ফিলিং স্টেশনে, জনজীবনে নাভিশ্বাস

১৪

পাওনা টাকা চাওয়ায় কৃষক দল নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

১৫

ইরান যুদ্ধের ‘তিন ঘড়ি’: সময়ের লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে?

১৬

৭৪ বছরের রেকর্ড ভেঙে কোপা দেল রের নতুন চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

১৭

বাজেট যেন শাস্তিমূলক না হয়: মেট্রো চেম্বারের সভাপতি

১৮

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৬১১

১৯

চাপপ্রয়োগে জবানবন্দি ও জোরপূর্বক বিয়ে: উদ্ধার হওয়া তরুণীর লোমহর্ষক বর্ণনা

২০
Ad
Ad
Katha Expert