
আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি | কথা২৪ প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রাম: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”— এই মূলমন্ত্রকে সামনে রেখে কুড়িগ্রামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে দিবসটির উপলক্ষে র্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এই র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়, যেখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ব্যক্ত করেন যে, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করার সরকারী উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ হচ্ছে এবং দেশে আইনের শাসন আরও সুদৃঢ় হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস,
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম চৌধুরী,
অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান পিপিএম,
সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস,
নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
এছাড়াও কুড়িগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, গভার্মেন্ট প্লিডার (জিপি) মো. আবুল কাশেম এবং পাবলিক প্রসিকিউটর মো. বজলুর রশীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মেলা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় আগত সাধারণ মানুষকে সরকারি আইনি সহায়তার প্রক্রিয়া সম্পর্কে অবগত করা হয়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।