প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ০৬:১৯ এএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

‘পার্থর কাছে ৭২-এর সংবিধান ছিল শোষণের হাতিয়ার, এখন তা পবিত্র রূপে আবির্ভূত’

অ- অ+
‘পার্থর কাছে ৭২-এর সংবিধান ছিল শোষণের হাতিয়ার, এখন তা পবিত্র রূপে আবির্ভূত’
‘পার্থের মতে, আগে ৭২-এর সংবিধান ছিল শোষণের একটি হাতিয়ার, কিন্তু বর্তমানে এটি একটি পবিত্র দলিল হিসেবে গৃহীত হয়েছে।’
Ad

বাংলাদেশে রাজনৈতিক পছন্দ-অপছন্দের উপরে উঠে সত্য এবং ন্যায় কথা বলার লোক কম। যে যেই রাজনীতি করে, নির্লজ্জভাবে তার পক্ষে দাঁড়ায়, এবং এই কম্প্রোমাইজের কোন থ্রেশহোল্ড নাই।


বুধবার (২৯ এপ্রিল) ফেসবুকে মির্জা গালিব এমন পোস্ট দেন।

তিনি লেখেন, যেমন ধরেন, অন্তর্বর্তী সরকারের আমলে করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিএনপি সরকার এসে সংসদে বাতিল করে দিছে, গুম প্রতিরোধ অধ্যাদেশও বাদ দিয়ে দিছে। এইজন্য শহীদ ইলিয়াস আলীর স্ত্রীকে আপনি ভোকাল হতে দেখবেন না। মায়ের ডাকের তুলি আপাকেও না। অথচ, এইটাই উনাদের রাজনীতির ডেফিনেশন ছিল। এই ইস্যুতে যদি উনারা স্ট্যান্ড না নিতে পারেন, তাইলে আর কোন ইস্যুতে নিবেন? এইটা উনাদের জন্য নো কম্প্রোমাইজ জোন হওয়ার কথা ছিল।

‘জোনায়েদ সাকি লম্বা দিন রাষ্ট্র সংস্কারের আলাপ করছে। আজকে উনি যেই সরকারের মন্ত্রী হইছেন, সেই সরকার গণভোট, সংবিধান সংস্কার - এই সবের বারোটা বাজিয়ে ফেলছে। কিন্তু তাতে জোনায়েদ সাকির বিএনপি সরকারের সাথে কোন অনুরাগ-বিরাগ তৈরি হইতেছে না। কোন স্ট্রং প্রতিবাদী রাজনৈতিক পজিশন নেয়ার প্রয়োজন বোধ করতেছেন না উনি।’

আন্দালিব পার্থকে দেখলাম কিছুদিন আগে সংসদে দাঁড়াইয়া উনার আগের বক্তব্যের একশ আশি ডিগ্রি উল্টা বক্তব্য দিতেছেন। আগে ৭২-এর সংবিধান ছিল উনার কাছে শোষণের হাতিয়ার, আর এখন খুব পবিত্র সংবিধান।

এই সমস্যা ইকুয়ালি জামায়াতপন্থী লোকদেরও সমস্যা। দলের ভাল-মন্দ সব কিছুকে যে কোনভাবে জাস্টিফাই করতে কমফোর্ট ফিল করে, এই রকম লোকের সংখ্যা জামায়াতেও অনেক।

এই নীতিহীনতার যুগে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির নিজের দলের পজিশনের বিপক্ষে মানবাধিকার কমিশন অধ্যাদেশের পক্ষে সংসদীয় কমিটিতে উনার ডিসেন্ট লিখিতভাবে দিছেন। বাংলাদেশে এইটুকু মোরালিটি সম্পন্ন লোক খুব কমই আছে।

সব দলে এইরকম গাটস সম্পন্ন মোরাল লোকের সংখ্যা না বাড়লে দেশের পরিবর্তন আসবে না।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ক্রিকেট বিরোধে সংঘর্ষ, আহত

প্রতিশোধের নেশায় আন্ডারওয়ার্ল্ডে ফের রক্তপাত: শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত

কারো ছোট ভাই হিসেবে সংসদে আসিনি ॥ দুর্নীতির প্রমাণ দিন: নাহিদ ইসলাম

‘পার্থর কাছে ৭২-এর সংবিধান ছিল শোষণের হাতিয়ার, এখন তা পবিত্র রূপে আবির্ভূত’

‘বিগত দুই সরকারের আমলে টিকাদান ব্যাহত হওয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে’

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য দু'দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৮

আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

জুলাই অভ্যুত্থান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনীয় নয়

১০

প্রধানমন্ত্রীর সাথে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের বৈঠক

১১

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ

১২

কুমিল্লার ৪ উপজেলায় কালবৈশাখীর তাণ্ডব: বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন

১৩

রাজধানীর নিউ মার্কেট এলাকায় যুবককে গুলি করে হত্যা: তদন্ত শুরু

১৪

গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ

১৫

নড়াইলের ঐতিহ্যবাহী বাধাঘাটে রাতের অন্ধকারে শিবলিঙ্গ স্থাপনের ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি

১৬

শায়েস্তাগঞ্জে মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলা: পুলিশের অব্যবস্থাপনার অভিযোগ

১৭

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

১৮

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৯

শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও স্বর্ণার ব্যাটে ইতিহাস: টি-টোয়েন্টিতে প্রথম ফিফটির দেখা

২০
Ad
Ad
Katha Expert