নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগ্বিতণ্ডার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের তাৎক্ষণিক অবমুক্তির আদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাসুদুর রহমানসহ আটজন ইউএনওকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছিল। আদেশে বলা হয়, বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তবে বুধবার রাতে নতুন আদেশে অবমুক্তির নির্ধারিত তারিখ অর্থাৎ তাৎক্ষণিক অবমুক্তির আদেশ বাতিল করা হয়েছে। এখন এটি নিয়মিত বদলি হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ‘বদলির বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত, আমরা সরকারি আদেশের বাইরে যেতে পারি না।’






মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।