
কথা২৪ । বরিশাল প্রতিনিধি
গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টির আগমন জনজীবনে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। কিন্তু, এই বৃষ্টির ফলে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীরা এবং সাধারণ পথচারীদের জন্য সৃষ্টি হয়েছে নানা ভোগান্তি। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন স্থানে যানবাহনের অভাব দেখা দিয়েছে, যা চলাচলে অসুবিধা সৃষ্টি করেছে।
বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ এবং ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এই অবস্থা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এসময় বরিশাল নদী বন্দরের জন্য দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে, যদিও বরিশাল নদী বন্দরের লঞ্চ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা স্থানীয় জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।