প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ০২:৫৭ এএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

কালিয়ায় নকল শিশু খাদ্য কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান:

অ- অ+
কালিয়ায় নকল শিশু খাদ্য কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান:
কালিয়ায় নকল শিশু খাদ্য কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান: জেল-জরিমানা ও উপকরণ ধ্বংস
Ad

শেখ তানভীর হোসেন, কথা২৪।নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন এবং নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

এই অভিযানে কারখানার মালিককে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। (২৯ এপ্রিল) বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানটিতে বিএসটিআই, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং পুলিশের একটি সমন্বিত টিম অংশগ্রহণ করে।

এই সময় কারখানায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেন।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারার আওতায় কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. শামীম মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, শিশুদের জন্য এই ধরনের খাদ্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এবং ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ২০০ হতদরিদ্র পরিবার পেল ২০ লাখ টাকা নগদ সহায়তা

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

কালিয়ায় নকল শিশু খাদ্য কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান:

হুমায়ূন আহমেদ স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী হুমায়ূন মেলা

বাকেরগঞ্জের ২ কোটি টাকার সেতু পড়ে আছে অবহেলায়

বরিশালে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল।

বরিশালে একদিনে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাতের নতুন রেকর্ড সৃষ্টি

বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদলের ৪৩ বছর পূর্তি: ৭ মে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন

প্রথম সন্তানের আগমনে উচ্ছ্বাস, কিন্তু বজ্রপাতে বাবার জীবন হরণ!

পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের প্রাণহানি

১০

বিদ্যালয়ে আকস্মিক বজ্রপাত, জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী

১১

আগামী মাসে মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

১২

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে দুইজনের মর্মান্তিক মৃত্যু

১৩

ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

১৪

জুলাই বিপ্লব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো: স্বাস্থ্যমন্ত্রী

১৫

সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থী বিজয়ী: বৃহস্পতিবার গেজেট প্রকাশ

১৬

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৭

কেউ ৫ মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়: সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক

১৮

অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর পুলিশিং নিশ্চিত করা হবে: আইজিপি

১৯

ফরিদপুরে তিন খুনের আসামি আকাশ: পরিবারও তার খোঁজ রাখতে চায় না

২০
Ad
Ad
Katha Expert