প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ০৯:৩৬ এএম
          --- ২ ঘন্টা আগে
Ad

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান

অ- অ+
জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান
কোলাজ : বাসস
Ad

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় ১ হাজার ৫৬টি মামলা রুজু হয়েছে।

আজ সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে, মন্ত্রী এসব তথ্য প্রদান করেন।

মো. আসাদুজ্জামান জানান, ইতোমধ্যে ১৫৮টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে, এবং এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। এত বড় সংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও, দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কঠোর পরিশ্রম করছে।

তিনি উল্লেখ করেন, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত পরিচালিত হচ্ছে, যাতে বিচারপ্রক্রিয়ায় কোনো আইনি দুর্বলতা না থাকে।

জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জামিন প্রদান সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।

তিনি বলেন, বিগত সরকারের সময় সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা হত্যা, গুম, নির্যাতন বা পঙ্গুত্বের মতো অপরাধে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাব-রেজিস্ট্রারের ক্ষমতার দাপট নাকি শতকোটি টাকার গরম:-সাবেক ছাত্রলীগ নেতা

সংসদে দুটি বিল পাস, তার পর শুরু হলো তীব্র বিতর্ক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

আজ রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় পুনরায় ইলিশ ধরা শুরু

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান

আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বোরহানউদ্দিনে বৃদ্ধের ওপর নৃশংস হামলা: নেপথ্যে ওয়ারেন্টভুক্ত স্কুল শিক্ষক!

নেশার টাকার জন্য যুবক বিক্রি করলেন বসতঘরের বেড়া!

১০

ঢাকায় মহাসমাবেশ: ১১ দলীয় জোটের নতুন কর্মসূচিতে গণভোটের দাবি বাস্তবায়নের আহ্বান

১১

বুদ্ধিমত্তা বৃদ্ধির সহজ উপায়: মেধা বিকাশের কার্যকর কৌশল জানুন

১২

আইপিএল এখন 'বড় ব্যবসা', সমান লড়াইয়ের আশা করা বোকামি: মুরালিধরন

১৩

ঢাকায় পুরনো বাসে নতুন ভাড়ার প্রতারণা: যাত্রীদের অসহনীয় ভোগান্তি

১৪

ইরান সংকটের প্রেক্ষাপটে ট্রাম্পের জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর সতর্কতা

১৫

‘আওয়ামী শৈলী’ দেশের উন্নয়নে নতুন সম্ভাবনার সূচনা: সংসদে রফিকুল ইসলাম খান

১৬

নড়াইলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

আওয়ামী আমলে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী

১৮

চাবাহার বন্দর কি ভারতের হাতছাড়া হচ্ছে?

১৯

শ্রীপুরে গরুর মাংস নামে ঘোড়ার মাংস বিক্রি: আটক ১,

২০
Ad
Ad
Katha Expert