প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ০৭:৫০ এএম
          --- ২ মাস আগে
Ad

চট্টগ্রামের বায়েজিদে যুবক আনিসকে নৃশংসভাবে হত্যার পর লাশ টুকরো, গ্রেপ্তার ৩

অ- অ+
চট্টগ্রামের বায়েজিদে যুবক আনিসকে নৃশংসভাবে হত্যার পর লাশ টুকরো, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের বায়েজিদে যুবক আনিসকে নৃশংসভাবে হত্যার পর লাশ টুকরো, গ্রেপ্তার ৩
Ad

Katha24.com  ।  চট্রগ্ৰাম প্রতিনিধি 


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় পৃথকভাবে উদ্ধার হওয়া একাধিক লাশের টুকরো যে মো. আনিস নামের এক যুবকের—তা নিশ্চিত করেছে পুলিশ। নিহত আনিসের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায়।

পুলিশ জানায়, পূর্বপরিকল্পিতভাবে এক নারী আনিসকে বাসায় ডেকে নেন। সেখানে প্রথমে রান্নাঘরের মসলা বাটার নোড়া (শিল) দিয়ে আনিসের মাথায় আঘাত করা হয়। পরে ওই নারীর সঙ্গে থাকা আরও দুইজনের সহায়তায় চাপাতি দিয়ে আনিসের শরীর ছয় টুকরো করা হয়। হত্যাকাণ্ডের পর লাশের টুকরোগুলো বায়েজিদ এলাকার বিভিন্ন খাল ও ভাগাড়ে ফেলে দেওয়া হয়।

নিহত আনিসের লাশ উদ্ধার এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে গতকাল শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার ভয়াবহ বিবরণ উঠে এসেছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert